ড্যানিয়েল হাকিকাতযু হাফি.-এর বইটি অনেক কারণে পড়া উচিত।
.
– লিবারেল-সেক্যুলারিস্টদের আপত্তিকে প্রশ্ন করা নতুন ব্যাপার নয়, তবে এখানে সেই প্রশ্নকে একটা নতুন ধরণ দেয়া হয়েছে। ধরণটা ইন্ট্রেস্টিং। অল্প কথায় বলা সম্ভব না।
.
– কথিত লিবারেলরা নিজেদের মতাদর্শকে সারাবিশ্বের ওপর চাপিয়ে দেয়ার জন্য কত ধরনের অন্যায় শক্তি প্রয়োগ করে, তার আলোচনা। এর পরে যে তাদের লিবারেল বলা যায় না তা স্পষ্ট হয়েছে। ভিন্ন মতের প্রতি তারাই সবচেয়ে খড়গহস্ত। মূলত সেক্যুলারিসম নিরপেক্ষতা না; বরং ভিন্নমতের দমন।
.
– বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক হাদীস ও কুরআনের আয়াতগুলোকে এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা আমাদের মাঝে দেখা যায়। তিনি এখানে পুরো দানটা উলটে দিয়েছেন। এই আলোচনাটা পড়লে ‘বিজ্ঞানের সাথে সাঙ্ঘর্ষিক হাদীস ও কুরআনের আয়াতগুলোকে’ বিশেষ আকর্ষণীয় সাবজেক্ট বলে মনে হবে।
.
– ধর্মীয় স্বাধীনতার অস্তিত্ব সেক্যুলার রাষ্ট্রে নেই। এগুলো সব চাপাবাজি। অনেক উদাহরণ আনা হয়েছে। ধর্মনিরপেক্ষতা মূলত ধর্মহীনতা, অন্তত ইসলামহীনতা।
.
– ইসলাম কি ধর্মীয় স্বাধীনতার ধারণাকে সমর্থন করে? সঠিক উত্তর হলো, অবশ্যই না। এই জবাব দিতে গিয়ে অনেকেই নানাভাবে প্যাঁচান। এ বিষয়ে সুন্দর একটা আলোচনা আছে।
.
– ‘মুসলিম ফেমিনিস্ট’ যে ঝড়ের বেগে নাস্তিকতার দিকে যায়, আর না গেলেও অনেক প্রকাশ্য-অপ্রকাশ্য কুফর লালন করে তার বিস্তারিত আলোচনা রয়েছে।
.
– যে নারীরা বাসায় থাকেন অর্থনীতি, সমাজ এবং রাজনীতির ওপর তাদেরও যে গভীর প্রভাব থাকে তা ব্যাখ্যা করেছেন।
.
– ব্যক্তি-স্বাধীনতা/বাক-স্বাধীনতা যে মোটেও স্বাধীন নয়; বরং অসংখ্য শর্ত মেনে একে ‘পালন’ করতে হয়, তার আলোচনা।
.
– পশ্চিমাদের স্বাধীনতার বুলি ব্যবহার করে দাওয়াতী কাজ করা মানে যে দীর্ঘমেয়াদে নিজের জালে নিজেই ফেঁসে যাওয়া, তার আলোচনা পুঙ্খানুপুঙ্খভাবে এসেছে।
.
যাক, সব বলে ফেললে পড়বেন কী!
.
বড় চমৎকার এই বইটি অনুবাদ করেছেন, খ্যাতিমান লেখক আসিফ আদনান। প্রকাশ করছে ইলমহাউস পাবলিকেশন।
সংশয়বাদী । ড্যানিয়েল হাকিকাতজু ।
260.00৳
ড্যানিয়েল হাক্বিকাতযু। হালের একজন দা’ঈ ইলাল্লাহ। দীর্ঘদিন ধরেই বক্তব্য আর লেখালেখির মাধ্যমে লিবারেলিসম, সেক্যুলারিসম, ধর্মনিরপেক্ষতাবাদ, নারীবাদ সহ বিভিন্ন মতবাদগুলোর পেছনের ধারণা ও প্রস্তাবনাগুলোর ব্যবচ্ছেদ তিনি করে আসছেন। “সংশয়বাদী” বইটিতে নাস্তিকতা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, নারীবাদ, মডার্নিটি, বিজ্ঞানবাদ, লিবারেলিসম ইত্যাদি বিভিন্ন বিষয়ে ইসলামের আলোকে চমৎকার আলোচনা এনেছেন তিনি।
.
অনেকেই মনে করেছেন বইটি হল নাস্তিকতার জবাবমূলক বই। এই ধারণাটি ভুল। বরং এটা হল পশ্চিমা মতবাদগুলো এবং তাঁদের কমন বক্তব্যগুলোকে প্রশ্ন করা, ব্যবচ্ছেদ করার, এগুলোর পেছনের ধারণা, পূর্বানুমানকে প্রশ্ন করার বই।
বই : সংশয়বাদী
মূল : ড্যানিয়েল হাক্বিকাতযু
অনুবাদ : আসিফ আদনান
পৃষ্ঠা : ২৬৬
নির্ধারিত মূল্য : ২৬০
| Weight | 0.5 kg |
|---|
Only logged in customers who have purchased this product may leave a review.




Reviews
There are no reviews yet.